দেড় মাসে সর্বনিম্ন সংক্রমণ ! ২৪ ঘন্টায় আরও কমল করোনা সংক্রমিতের সংখ্যা, সুস্থতার হারও ঊর্ধ্বমুখী

আমাদের ভারত, ৩০মে: দেশ জুড়ে কোভিডের দ্বিতীয় ঢেউ ক্রমশ নিয়ন্ত্রণে আসছে বলে মনে করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় সংক্রামিতের সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩। যা বিগত দেড় মাসে (৪৬ দিন) সর্বনিম্ন। সংক্রমণ বৃদ্ধির হার ১০ শতাংশ কমেছে। তবে আক্রান্তের সংখ্যা কমলেও কমেনি তুলনামূলক ভাবে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪৬০।

এখনো পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৪ লক্ষ ৫৪ হজার ৩২০ জন, মৃত্যু হয়েছে ৩ লক্ষ ২৫ হাজার ৯৭২ জন। এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ লক্ষ ১৪ হাজার ৫ ০৮ জন।

পশ্চিমবঙ্গে একদিনে মোট ১১ হাজার ৫৪১ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১৪৮ জনের। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৫৪ হাজার ৯৫৬। মৃত্যু হয়েছে ১৫ হাজার ২৬৮ জনের।

ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে লকডাউনে শিথিলতা আনা হয়েছে। তবে পশ্চিমবঙ্গে ১৫ মে পর্যন্ত লকডাউন চলবে। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত ২১.২ কোটি দেশবাসীর টীকাকরণ হয়েছে। নমুনা পরীক্ষার হারও বৃদ্ধি পেয়েছে। শনিবার মোট ২০.৮ লক্ষের বেশি নমুনা পরীক্ষা হয়।

এদিকে কোভিড সংক্রমনের মধ্যেই ব্ল্যাক, হোয়াইট এবং ইয়েলো ফাংগাসের সংক্রমন মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ব্ল্যাক ফাংগাসে আক্রান্তের সংখ্যা গুজরাটে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। আজও রাজ্যে নতুন করে তিন জন ব্ল্যাক ফাংগাসে আক্রান্তের খোঁজ মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *