সাথী দাস, পুরুলিয়া, ২৭ এপ্রিল: সঙ্কটকালে কোভিড রোগীদের চিকিৎসা হতে পারে গ্রামীণ হাসপাতালগুলিতে। এই ভাবনা রয়েছে জেলা প্রশাসনের। বর্তমান পরিস্থিতি অনুযায়ী পরিকাঠামো গড়তে গ্রামীণ ও ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে শুরু হল প্রশাসনিক পরিদর্শন। ব্লক প্রশাসন, ব্লক স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ প্রশাসনকে নিয়ে এই পরিদর্শন হচ্ছে জেলায়। সেই আঙ্গিকে আজ ঝালদা ২ ব্লকের কোটশিলা ব্লক রুরাল স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন বিডিও।

যদিও এই ব্লক এলাকায় এলাকায় বাড়ছে কোভিড পজেটিভ। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অঙ্কিতা উপাধ্যায় কোটশিলা ব্লক রুরাল স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো খতিয়ে দেখলেন। তিনি জানান, হাসপাতালের পরিস্থিতিতে খতিয়ে দেখতে এবং রোগী ও রোগীর পরিজনদের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়।
ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রত্যয় দত্ত জানান, এলাকায় বাড়ছে কোভিড তাই, বিডিও বর্তমান পরিকাঠামো দেখে গেলেন।


