সমীক্ষার রিপোর্ট বলছে করোনায় শিশুদের আক্রান্ত হবার হার ২.৮০ থেকে বেড়ে হয়েছে ৭.০৪ শতাংশ

আমাদের ভারত, ১৪ সেপ্টেম্বর:করোনার তৃতীয় ঢেউ আসার আগে থেকেই বিশেষত শিশুদের নিয়ে সর্তকতা জারি করেছিলেন বিশেষজ্ঞরা। প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে তুলনায় তৃতীয় ঢেউয়ে ১০ বছরের কম বয়সী শিশুদের করোনা সংক্রমনের হার যে বাড়বে। আর সেই কারণেই তার জন্য আগাম প্রস্তুতির নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে গোটা দেশে করোনার সংক্রমণ ৪৭ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে ওঠানামা করছে। কিন্তু সার্বিক পরিস্থিতি বিচার করলে দেখা যাচ্ছে শিশুদের সংক্রমণের হার মার্চের তুলনায় আগস্টে অনেকটাই বেড়েছে।

বর্তমানে কোভিড সক্রিয় রোগীর সংখ্যা যা রয়েছে সেখানে দাঁড়িয়ে কোভিড আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে দিনের পর দিন। সাম্প্রতিকতম সমীক্ষার রিপোর্ট বলছে মার্চ ২.৮০ শতাংশ শিশু আক্রান্ত হয়েছিল। আগস্ট মাসে সেটা বেড়ে ৭.০৪ শতাংশ দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতি ১০০ জন সক্রিয় রোগীর মধ্যে ৭ জন শিশু।

তবে এই পরিসংখ্যানে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যের স্কুল খুলেছে অনলাইন পড়ার সুযোগ থাকলেও অধিকাংশ শিশু পড়ুয়া স্কুলে যেতে চাইছে। তাই এই পরিস্থিতিতে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে অভিভাবকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।‌ পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে আগস্টে সক্রিয় শিশু রোগীর সংখ্যা সর্বোচ্চ ছিল মিজোরামে এবং সর্বনিম্ন ছিল দিল্লিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *