ফেব্রুয়ারিতেই বাজারে চলে আসবে কোভিড ভ্যাক্সিন, আশার কথা বললেন আইসিএমআরের বিজ্ঞানী

আমাদের ভারত, ৬ নভেম্বর: এখন মানুষের মনের সব থেকে বড় প্রশ্ন কবে আসবে করোনার ভ্যাক্সিন? ভারতের বাজারে কোভিড ভ্যাক্সিন আসতে পারে ২০২১ এর ফেব্রুয়ারি মাসে। অতিমারীর অন্ধকারে এটুকুই এখন আশার আলো। বেসরকারি সংস্থা ভারত বায়োটেকের সঙ্গে হাত মিলিয়ে আই সি এম আর করোনা ভ্যাকসিন তৈরীর কাজ শুরু করে। চলতি বছর ১৫আগস্ট এই ভ্যাক্সিন বাজারে আসতে পারে বলে প্রথমটায় শোনা গেলেও শেষ পর্যন্ত তার হয়নি। এবার শোনা যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে এই ভ্যাক্সিন বাজারে আসতে পারে।আইসিএমআরের এক বিজ্ঞানীর কথায় তেমন ইঙ্গিত পাওয়া গেছে।

আইসিএমআরের বিজ্ঞানী ও কেন্দ্রীয় সরকারের কোভিড টাস্ক ফোর্সের সদস্য রজনী কান্ত জানিয়েছেন করোনার ভ্যাক্সিনের তৃতীয় দফার কাজ প্রায় শেষের দিকে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের শেষ হওয়ার আগেই ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বাস্থ্যমন্ত্রক।

তবে সম্পূর্ণ ট্রায়াল’ শেষ করেই ভ্যাকসিন বাজারে আসতে সামনের বছর ফেব্রুয়ারি পর্যন্ত সময় নেবে বলেই জানিয়েছেন রজনী কান্ত। তার কথায় প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালের পর দেখা গিয়েছে এই ভ্যাক্সিন কার্যকর। মানুষের ওপরে ভ্যাক্সিনের প্রয়োগ সুরক্ষিত। পশুর উপরেও এই ভ্যাক্সিনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তৃতীয় দফার ট্রায়ালের প্রয়োজন রয়েছে। তা না হলে ১০০% নিশ্চিত কখনোই হওয়া যাবে না। তবে স্বাস্থ্যমন্ত্রক যদি চায় জরুরী ভিত্তিতে টিকার প্রয়োগ শুরু করতে পারে।

তিনি আশা করছেন ফেব্রুয়ারি নাগাদই এই ভ্যাক্সিন বাজারে চলে আসবে। সবার আগে স্বাস্থ্যকর্মীদের এই ভ্যাক্সিন দেওয়া হবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ফলে ফেব্রুয়ারীতে ভ্যাক্সিন বাজারে এলে সাধারণ মানুষের ওপর প্রয়োগ হতে আরো কিছুটা সময় লেগে যাবে। যদিও আই সি আই সি এম আরের তরফে এই বিষয়ে তেমন করে কিছু বলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *