জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে সৌজন্য সাক্ষাৎ বিজেপি ও তৃণমূল প্রার্থীর

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩০ সেপ্টেম্বর: জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন বুথ পরিদর্শন সেরে বাড়ি ঢোকার মুখে বিজেপি প্রার্থী সুজিত দাসের মুখোমুখি তৃণমূল প্রার্থী জাকির হোসেন। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে হল সৌজন্য বিনিময়। রাজনৈতিক সৌজন্যে বিনিময়ের এক নজির সৃষ্টি সাক্ষী থাকল রঘুনাথগঞ্জ।

জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী, প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের মুখোমুখি বিজেপি প্রার্থী সুজিত দাস। দেখা হতেই হল কুশম বিনিময়। “আপনার সাথে দেখা এমনিতেও করতাম,” জাকিরকে বললেন সুজিত দাস।

এর পরেই উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জাকির হোসেন বলেন, ” দেখুন, কোনওগন্ডগোল আছে কি আমাদের?”’ বিজেপি প্রার্থী জানান, এখনও অবধি শান্তিতে ভোট হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *