সাথী দাস, পুরুলিয়া, ১৭ এপ্রিল: তপন কান্দুর খুনের ঘটনায় সিবিআই হেফাজতে থাকা তিন জনের ১০ দিনের বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। ধৃত নরেন কান্দু, আসিক খান ও সত্যবান পরামানিককে আজ পুরুলিয়া জেলা আদালতে হাজির করে সিবিআই। ধৃতদের বাড়ি থেকে একটি মোটসাইকেল, একটি মোপেড, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা বাজেয়াপ্ত করে সিবিআই।

ঘটনার সত্য উদঘাটনে কঠোর মনোভাব নিয়েই তদন্ত চালাচ্ছে সিবিআই। ২৭ এপ্রিল ফের পুরুলিয়া জেলা আদালতে হাজির করা হবে তাদের। এদের সঙ্গে ধৃত কলেবর সিং , দীপক কান্দুকেও ওই দিন আদালতে হাজির করা হবে বলে জানা গিয়েছে। এদিকে আজই বেলা এগারটা নাগাদ দুটি গাড়িতে একটি ফরেন্সিক দল পৌঁছায় ঝালদার সিবিআই শিবিরে।

