ফের খড়্গপুর বাস স্ট্যান্ড থেকে মাদক সহ ধৃত দম্পতি

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুন: খড়্গপুর শহরে মাদকদ্রব্য সহ এক দম্পতিকে পুলিশ গ্রেপ্তার করেছে। খড়গপুর টাউন পুলিশ বৃহস্পতিবার সকালে খড়্গপুর বাস স্ট্যান্ড থেকে ফের কোডাইন মিক্সচার লিকুইড সহ শেখ ইদ্রিস ও অতুবা বিবিকে গ্রেফতার করেছে।

জানা যায়, ধৃতদের বাড়ি খড়্গপুর শহরেরই পাচঁবেরিয়া বালু বস্তি এলাকায়। পুলিশ সূত্রে খবর, এরা দু’জনে স্বামী স্ত্রী। দীর্ঘদিন ধরে বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন এলাকায় এই সমস্ত মাদক পাচারের কাজ চালিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ড্রাগ বানানোর সামগ্রী সহ তাদের গ্রেফতার করে। আজই তাদের মেদিনীপুর আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *