জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ এপ্রিল: ঝাড়গ্রাম জেলার বিনপুর থানা এলাকার কাঁকো গ্রাম থেকে রাজু সিং ও পূজা সিং নামে এক দম্পতিকে মাওবাদী সন্দেহে বিনপুর থানার পুলিশ গ্রেফর করেছে। তাদের কাছ থেকে বেশকিছু মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। আজই তাদের ঝাড়গাম জেলা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, অভিযুক্ত রাজু সিং পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের ও পূজা সিং বিনপুরের কাঁকো এলাকার বাসিন্দা।সাঁকরাইল থানার কুলটিকরিতে ভাড়া বাড়িতে থাকতেন ওই দম্পতি। বিভিন্ন জায়গায় মাওবাদী পোস্টার লাগানোর অভিযোগে এবং তাদের কাছ থেকে কিছু মাওবাদী পোস্টার মেলায় পুলিশ তাদের গ্রেফতার করে।

সুত্রের খবর, টাকার বিনিময়ে পোষ্টার লাগানো ও লেখার কাজ করতো ওই দম্পতি। ঝাড়গ্রাম আদালত আজ রাজু সিংয়ের জেল হেফাজত ও পূজা সিংয়ের পাঁচদিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

