স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ নভেম্বর: ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল একটি কসমেটিকসে দোকান। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বীরনগর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় এলাকার সাগরিকা নামে একটি কসমেটিকসের দোকানে আচমকাই আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা দোকানে। পুড়ে যায় দোকানে রাখা সমস্ত সামগ্রী। খবর পেয়ে ছুটে আসে দমকল। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কী ভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা। তবে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

