বাংলায় দুর্নীতির সরকারের অবসান হবে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ ফেব্রুয়ারি: বাংলায় দুর্নীতির সরকারের অবরসান হবে। রবিবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় একটি কর্মসূচির পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এদিন হাবড়ার খারো বাজারে হিন্দু মহাসম্মেলন উদযাপন কমিটির উদ্যোগে জাতীয়তাবোধ ও যুবচেতনা অনুষ্ঠানে যোগ দেন শেখাওয়াত। সঙ্গে ছিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র। সেখানে মন্ত্রী নিজের বক্তব্যে রাজ্য সরকারকে তুলোধোনা করেন।    

কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন, ‘বাংলা নারী নির্যাতনের রাজধানীতে পরিণত হয়েছে। বাংলার মা-বোনেরা সুরক্ষিত নয়।’ মহিলাদের উপর নির্যাতন বেড়েই চলেছে। সেটা ঢাকতেই ন্যাশনাল ক্রাইম রেকর্ডে ব্যুরোকে রাজ্য তথ্য দিচ্ছে না। এই সরকার তোলাবাজির সরকার। সিন্ডিকেটের সরকারে পরিণত হয়েছে। অন্যদিকে তৃণমূলের নতুন স্লোগান ‘বাংলা নিজের মেয়েকে চায়’ সম্পর্কে কটাক্ষ করে বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রিমঝিম বলেন, ‘বাংলা সত্যিই নিজের মেয়েকে চায়। তবে যে মেয়ে গত দশ বছর ধরে রাজ্যের সর্বনাশ করেছেন, সেই মেয়েকে চান না।’ তারপরই ভাষাদিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান সম্পর্কে বিদ্রূপ করে রিমঝিম বলেন, ‘২০১৮ সালে দাঁড়িভিট স্কুলে নিয়ম ভেঙে উর্দু শিক্ষক নিয়োগ নিয়ে গোলমাল হয়েছিল। পুলিশের গুলিতে দু’জন ছাত্রের মৃত্যু হয়েছিল। তারপর মাতৃভাষা দিবস পালনকে আমি যুক্তিযুক্ত মনে করি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *