দুর্ঘটনায় গুরুতর জখম প্রতিদিন পত্রিকার সংবাদিক শ্রীকান্ত পাত্র

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন প্রতিদিন পত্রিকার সংবাদিক শ্রীকান্ত পাত্র। আজ তিনি নিজের কাজে গিয়েছিলেন সোনামুই বাজারের কাছে। কিন্তু ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়কে ওঠার সময় ঘটে দুর্ঘটনা। হঠাৎ করে একটি বাইক এসে তাকে ধাক্কা মারে এবং উনি ছিটকে পড়ে যান। হাঁটুতে গুরুতর ভাবে চোট পান তিনি।

সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে উনি গৌরার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *