১৫ জুলাই পর্যন্ত রাজ্যে জারি থাকবে করোনার কড়া বিধি নিষেধ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, কলকাতা, ২৮ জুন: ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে জারি থাকবে কড়া বিধি নিষেধ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরনো যাবে না। সাধারণের জন্য বন্ধ ট্রেন, মেট্রো। স্পেশ্যাল ট্রেন, মেট্রো যেমন চলছে, তেমনই চলবে। চলবে সরকারি-বেসরকারি বাস। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস। চলবে টোটা, অটো।

কোভিড বিধি মেনে খুলছে বিউটি পার্লার, সেলুন। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে। বাড়ছে বাজার খোলার সময়ও। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য দোকান ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খুলছে জিম। বিবাহ অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন উপস্থিত থাকতে পারবেন। রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ২০ জন হাজির হতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *