ফের মারণ রোগের হানা! করোনা ভাইরাস পুরুলিয়ায় অন্তঃসত্ত্বা মহিলার দেহে

সাথী দাস, পুরুলিয়া, ১৬ এপ্রিল: এক অন্তঃসত্ত্বা মহিলার দেহে মিলল করোনা ভাইরাস। পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

দীর্ঘ ৮ মাস পর ফের করোনা সংক্রমণ দেখা দিয়েছে পুরুলিয়ায়। জানা গিয়েছে, গত শুক্রবার প্রসূতি বিভাগে ভর্তি হন ওই মহিলা। সর্দি-কাশি ও শরীরে জ্বর থাকায় তাঁর করোনা পরীক্ষা করা হয়। তারপরই তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। প্রাথমিকভাবে তাঁকে আলাদা কক্ষে পর্যবেক্ষণে রেখেছে স্বাস্থ্য বিভাগ। তবে, “জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আতঙ্কের কিছু নেই” বলে জানালেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেডিকেল সুপার কাম ভাইস প্রিন্সিপাল ডাঃ সুকমল বিষয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *