টাকার মাধ্যমে ছড়াচ্ছে করোনা, সাবধান করল আরবিআই

আমাদের ভারত,৫ অক্টোবর: মারণ ভাইরাস করোনা আসার শুরুতেই শোনা গিয়েছিল টাকার মাধ্যমেও এই রোগ ছড়িয়ে পড়ছে। কিন্তু দিন যাওয়ার সাথে সেই তথ্য চাপা পড়ে যায়। কিন্তু আবার সেই তথ্য সামনে চলে এলো। ভারতীয় রিজার্ভ ব্যাংক টাকা লেনদেনে করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে।

তাই আর বি আই-র তরফে ডিজিটাল পেমেন্টকে ভরসাস্থল মনে করা হচ্ছে। নোট বা কয়েন আদান-প্রদানের ব্যাকটেরিয়া ও ভাইরাস বাহক হয়ে চলে যাচ্ছে। বর্তমানে একাধিক অনলাইন লেনদেনের প্লাটফর্ম চালু হয়ে গেছে। মহামারীর সময় এই প্লাটফর্ম গুলি একচেটিয়া ব্যবসা করেছে।

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেড অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে গত ৯ মার্চ লিখিতভাবে জিজ্ঞাসা করেছিল পয়সা ও টাকা ভাইরাসের বাহক হচ্ছে কিনা। সেই সময়ে চিঠিটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হয়। তাতে জানানো হয় নোট বা পয়সা করোনা ভাইরাস সহ অন্য যে কোন ভাইরাসের বাহক হতে পারে। তাই ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *