গোপীবল্লভপুরে ২টি কলেজের ছাত্র ছাত্রীদের দেওয়া হল করোনা ভ্যাকসিন

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩০ সেপ্টেম্বর: কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের সবুজ সংকেত পেয়ে করোনা পরিস্থিতির প্রায় দেড় বছরের পঠনপাঠনের খরা কাটিয়ে আগামী পুজোর পর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য সরকার। সরকারি সেই সম্ভাবনার কথা জানতে পেরে গোপীবল্লভপুর এলাকার দুটি কলেজ কর্তৃপক্ষ তাদের ছাত্রছাত্রীদের করোনা টিকা প্রদানের কাজ শুরু করল।গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া গভর্নমেন্ট কলেজ এবং গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয় তার ছাত্রছাত্রীদের ভ্যাকসিন প্রদানের জন্য দুটি বিশেষ ক্যাম্পের আয়োজন করল।

কয়েকদিন আগে থেকে কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের জন্য নোটিশ জারি করেছিল যাতে ছাত্রছাত্রীরা আধার কার্ড দেখিয়ে কলেজ থেকে টোকেন সংগ্রহ করে নির্দিষ্ট ক্যাম্পে করোনা ভ্যাকসিন নেয়। সেই মতো করে এদিন বেলিয়াবেড়া গভর্নমেন্ট কলেজের ছাত্রছাত্রীরা তপসিয়া গ্রামীন হাসপাতালে এবং সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গোপীবল্লভপুর রুরাল হাসপাতালে ভ্যাকসিন ক্যাম্পে এসে করোনা টিকা গ্রহণ করেন। কলেজ খোলার আগে কতৃপক্ষের উদ্যোগে এই টিকা প্রদানে খুশি এলাকার ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *