আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: করোনার ভ্যাকসিন তৈরিতে দিনরাত এক করে মরিয়া চেষ্টা চালাচ্ছেন বিশ্বের একাধিক দেশের গবেষকরা। ইতিমধ্যেই ট্রায়ালের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন বেশ বেশ কয়েকটি দেশ। রাশিয়াতো সাধারণ মানুষকে দেওয়ার জন্য প্রথম পর্যায়ে ভ্যাকসিন তৈরি হয়ে গেছে তাদের বলে দাবি করেছে। কিন্তু তার মধ্যেই মানবদেহে করোনা ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করলো ব্রিটেনের ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রোজেনেকা।
জানা গেছে ট্রায়ালের সময় এই ভ্যাকসিন যে স্বেচ্ছাসেবকদের দেওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। আর সেই জন্যেই তড়িঘড়ি তারা ট্রায়াল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার রাতে অ্যাস্ট্রোজেনেকার তরফে ট্রায়াল অফিসিয়াল বন্ধ করার কথা জানানো হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ভ্যাকসিন তৈরির ময়দানে দৌড়োচ্ছিল এই ব্রিটিশ ফার্মা কোম্পানি।
অ্যাস্ট্রোজেনেকার মুখপাত্র জানিয়েছেন এই মুহূর্তে বিশ্বজুড়ে অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল চলছে বিভিন্ন দেশে। এই অবস্থায় আমরা নিজেদের ভ্যাকসিনের ট্রায়াল’ আপাতত বন্ধ রাখছি। কারণ একটি নিরপেক্ষ কমিটি এসে আগে এই ভ্যাকসিন কতটা সুরক্ষিত তা পরীক্ষা করে দেখবে। কোম্পানির মুখপাত্র আরও জানিয়েছেনভ্যাকসিন ট্রায়ালের সময় কয়েকজন স্বেচ্ছাসেবকের শরীরে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা গেলে এই পদ্ধতি মেনে চলতে হয়। আগে নিরপেক্ষ কমিটি ভ্যাকসিনের সুরক্ষা খতিয়ে দেখবে তারপর আবার ট্রায়াল শুরু হবে। দীর্ঘদিন ধরে অনেক মানুষের মধ্যে ট্রায়াল’ করতে গেলে কখনো এই ধরনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। কিন্তু কোনোরকম ঝুঁকি না নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছেন তারা। তিনি বলেন ভ্যাকসিন ব্যবহার করার ক্ষেত্রে ন্যূনতম ঝুঁকিও যাতে না থাকে তার জন্যই এটা করছি আমরা।
তবে ব্রিটেনের এই কোম্পানি অবশ্য জানায়নি ট্রায়ালের সময় কতজন অসুস্থ হয়েছে কিংবা তাদের অসুস্থতার মাত্রা ঠিক কতটা। ভ্যাকসিনের ট্রাইল চলাকালীন বন্ধ করে দেওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে এটি প্রথম হলো।
এই মুহূর্তে বিশ্বজুড়ে ৯ কোম্পানি তাদের ভ্যাকসিনে তৃতীয় পর্যায়ের ট্রায়াল করছে। তার মধ্যে রয়েছে অ্যাস্ট্রোজেনেকা। ঠান্ডা লাগার একটি ভাইরাস থেকে এই ভ্যাকসিন তৈরি হয়েছে।কোম্পানির দাবি মানবদেহে ভ্যাকসিন যাওয়ার পরে তার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তুলবে যে পরবর্তীকালে করোনা ভাইরাসের শরীরে ঢোকার চেষ্টা বিফলে যাবে।তবে এই মুহূর্তে এই ভ্যাকসিনের ট্রাইল তারা বন্ধ করল।

