গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ নাথ মাহাতোর উদ্যোগ করোনা টেস্ট এর ভ্রাম্যমাণ ভ্যান ঘুরবে সাঁকরাইলে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ জুন:
ঝাড়গ্রাম জেলায় প্রথম করোনা আক্রান্ত হয়েছিলো সাঁকরাইল ব্লকে। এখানেই একসময় করোনা রোগীর সংখ্যা ছিলো সবচেয়ে বেশী। তাই এখানেই জেলার প্রথম ভ্রাম্যমাণ কোভিড টেস্ট ভ্যান চস্লুর পরিকল্পনা। এখনো সাঁকরাইল ব্লকে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশী। কিন্তু টেষ্ট করতে ভয় পেয়ে হাসপাতালে আসছেন না অনেকেই। তাই এবার তাদের দুয়ারে পৌছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রোগী কল্যান সমিতি।

গতকাল সাঁকরাইলের ভাঙাগড় হাসপাতালে ভিজিটে গিয়ে এই সিদ্ধান্তের কথা কমিটিকে জানান গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাত। করোনা সময়ে সরকারের নির্দেশ সঠিক ভাবে হাসপাতালগুলো পালন করছে কিনা? অথবা মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ আছে কিনা জানতে পর পর তার বিধান সভা এলাকায় হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন তিনি।

নিজে দীর্ঘ দিন বিএমওএইচ থাকার দরুন যেখানে যা খামতি চোখে পড়ছে সেই অনুযায়ী পরামর্শ দিচ্ছেন। তার বক্তব্য কোনোমূল্যে চিকিৎসা পরিষেবায় ফাঁক থাকা চলবে না। সেই অনুযায়ী গতকাল ভাঙাগড় হাসপাতালে রোগীকল্যান সমিতির সাথে মিটিং করে হাসপাতালের খামতি গুলো অবিলম্বে পুরনএর নির্দেশ দেন। সিদ্ধান্তঃ বাড়িতে পৌছে কোভিড টেস্ট করার। বিধায়কের এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *