কীট শেষ! করোনা পরীক্ষা বন্ধ পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে

সাথী দাস, পুরুলিয়া, ২৬ এপ্রিল: কীট শেষ হয়ে যাওয়ায় করোনা পরীক্ষা বন্ধ হয়ে গেল পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে। সোমবার সকাল থেকে কয়েকশ সাধারণ মানুষ পুরুলিয়া সদর হাসপাতালে করোনা পরীক্ষা করাতে আসেন। এদিন তাঁরা সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে জানতে পারেন করোনা পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং পরীক্ষা বন্ধ হয়ে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন করোনা পরীক্ষা করাতে আসা সাধারণ মানুষ। এদিন করোনা পরীক্ষা না করেই হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হয় তাঁদের।

অন্যদিকে, করোনা পরীক্ষা বন্ধ হওয়ার কথা স্বীকার করে নেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অনিল কুমার দত্ত। তিনি জানান, “সাত দিনের মজুত ছিল। চার দিনের মাথায় কীট শেষ হয়ে পড়ায় এই সমস্যা। লিখিত ফরমাইশ পাঠানো হয়েছে। কীট এলে আবার পরীক্ষা শুরু হবে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *