গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত ২ লাখ ৬১ হাজার, মৃত পেরলো দেড় হাজারের গণ্ডী

আমাদের ভারত, ১৮ এপ্রিল:প্রায় প্রতিদিনই সমস্ত হিসেব নিকেষকে বুড়ো আঙুল দেখাচ্ছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ বেড়ে ২ লাখ ৬১ হাজার হয়েছে। এদিকে মৃত্যুর পরিসংখ্যানেও সমস্ত রেকর্ড ভেঙেছে। করোনায় মৃত্যু দেড় হাজারের গন্ডি পেরিয়েছে।

সমস্ত হিসেব-নিকেশে উল্টে দিচ্ছে করোনার এই দ্বিতীয় ঢেউ। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে পরিসংখ্যান তুলে ধরেছে, সেই অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশের নতুন করে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৫০১ জন। বৃহস্পতিবার থেকেই দেশে করোনায় দৈনিক সংক্রমণ দুলাখের গণ্ডি ছাড়িয়েছে। গত দেড় বছরে একদিনে এত মানুষের সংক্রমিত হওয়া রেকর্ড। সংক্রমণে এই রেকর্ডের সাথে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জন। গত ২৪ ঘন্টায় দেশে ১৫০১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। করোনার কারণে এখনও পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার ১৫০ জন প্রাণ হারিয়েছে ভারতবর্ষে।

এই পরিস্থিতিতে শনিবার প্রতিষেধকের উৎপাদন বাড়িয়ে টিকাকরণের জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিষেধকের যোগানে নিয়ে ইতিমধ্যেই অভিযোগ করেছে একাধিক রাজ্য। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ১২কোটি ২৬ লাখ ২২ হাজার ৫৯০।

সংক্রমনের নিরিখে গোটা বিশ্বে এই মুহূর্তে ভারতের স্থান আমেরিকার পরেই। মৃতের সংখ্যা নিরীখে বিশ্ব চতুর্থ স্থানে রয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *