আমাদের ভারত, কলকাতা, ১৫ এপ্রিল: কলকাতায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৬১৫ জন, মৃত্যু ৭ জনের।
গত ২৪ ঘন্টায় কলকাতা সহ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৭৬৯ জন, রাজ্যে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের।
এই সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৩৮৭ জন।
করোনায় সুস্থতার হার ৯২.৫৫ শতাংশ।
রাজ্যে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন, ৬৩৬৮৮৫ জন, করোনায় মৃত্যু হয়েছে মোট ১০৪৮০ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৮৯৪২৪ জন।

