আমাদের ভারত, ২৪ মার্চ:করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গেল ভারতে। বুধবার কেন্দ্র জানালো, ১৮টি রাজ্যে করোনার নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া গেছে। এই নতুন স্ট্রেনের দুবার মিউটেশন ঘটেছে। যদিও এই নতুন স্ট্রেন দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
সরকার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে দেশে যে সমস্ত করোনাভাইরাসের স্ট্রেন নিয়ে উদ্বেগ রয়েছে, তাতে এই নতুন স্ট্রেন অন্যতম। ইতিমধ্যে দেশের ১৮ টি রাজ্যে এই নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া গেছে। আর এই স্ট্রেনের খোঁজের পর নতুনভাবে করোনা মোকাবিলাও কঠিন হয়ে পড়ল বলেই মনে করা হচ্ছে।
কেন্দ্র জানিয়েছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন আবার দুবার নিজের মিউটেশন করেছে অর্থাৎ দুবার নিজেকে পরিবর্তন করেছে। ভাইরাসের এই স্ট্রেন ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলীয় স্ট্রেনের থেকে আলাদা। তবে নতুন স্ট্রেন সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণ কিনা তা জানা যায়নি।
কেন্দ্র বিবৃতিতে জানিয়েছে দেশ এই মুহূর্তে ৭৩৬ জনের দেহে ব্রিটেনের স্ট্রেনের নমুনা, ৩৪ জনের দেহে দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে নমুনা এবং একটি মাত্র ব্রাজিলের স্ট্রেনে নমুনা পাওয়া গেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই নতুনতর রূপ দেশের 18 রাজ্যেউদ্বেগে কেন্দ্র

