আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ জুন: রাজ্য ও জেলার সঙ্গে তাল মিলিয়ে হলদিয়া শিল্পাঞ্চলে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। করোনায় আক্রান্ত হওয়ার পর দিশেহারা মানুষজনের চিকিৎসার সুবিধার্থে হলদিয়ার বেসরকারি হাসপাতাল বিসি রায় হাসপাতালে শুরু হল করোনা চিকিৎসা পরিষেবা। ৩০০ টি বেড নিয়ে এই হাসপাতাল কোভিড পরিষেবার জন্য পথ চলা শুরু করলো বুধবার থেকে।

আজ আনুষ্ঠানিকভাবে বিসি রায় হাসপাতালে এই পরিষেবার উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল, পুর পারিষদ আজিজুল রহমান, হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং, হাসপাতালের সম্পাদক আশীষ লাহিড়ী ও অন্যান্য বিশিষ্ট মানুষজন।
হলদিয়ায় এই হাসপাতালের উদ্বোধনের ফলে বহু করোনা আক্রান্ত মানুষ জেলায় সুযোগ পাবে চিকিৎসার। জেলাতেও নতুন করে আরও ৩০০ টি বেড যুক্ত হল কোভিড চিকিৎসার জন্য।


