টিকার দুটি ডোজ নিয়েও করোনায় আক্রান্ত, কলকাতায় সংক্রমণ বেড়ে ৪৪৯

রাজেন রায়, কলকাতা, ২৩ অক্টোবর: ডবল ডোজ ভ্যাকসিনেশন নিয়ে অনেকেই নিশ্চিন্তে ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন পুজোর সময়। কিন্তু পুজের পর থেকে লাগাতার হারে বাড়তে শুরু করে সংক্রমণ। কলকাতায় কার্যত লাফ দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। শুক্রবার শহরে দৈনিক সংক্রমণ ৩০০ ছাড়িয়েছিল। আর আজ শনিবার সেই সংখ্যাটা ছাড়াল ৪০০।

শনিবার কলকাতা পুরসভার দেওয়া রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছে ৪৪৯ জন। এর মধ্যে ১৯৪ জনের টিকার দুটি ডোজ় নেওয়া হয়ে গিয়েছে। এর থেকে প্রমাণ ক্ষেত্র বিশেষে কাজ করছে না টিকা।

শনিবারের রিপোর্ট অনুযায়ী, এর মধ্যে কলকাতা পুরসভা এলাকার বাসিন্দা ৩১৮ জন। ১৩১ জন কলকাতা পুরসভা এলাকার বাইরের বাসিন্দা। ৩১৮ জনের মধ্যে উপসর্গ রয়েছে এমন আক্রান্তের সংখ্যা ৬১, উপসর্গ বিহীন ২৫৭ জন। এদের মধ্যে টিকার প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে ২২ জনের। আর টিকার দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়েছে ১৯৪ জনের। ভ্যাাকসিন নেওয়া হয়নি এমন আক্রান্তের সংখ্যা ৫৫। হাসপাতালে ভর্তি করাতে হয়েছে ৩৫ জনকে। স্বাভাবিক ভাবেই এই চিত্র দেখে কপালে ভাঁজ পড়েছে প্রশাসনিক কর্তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *