সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ মে: দাঁত মাজার ব্রাশ থেকে করোনার সংক্রমণ ছড়াতে
পারে এবং রোগী পুনরায় সংক্রমিত হতে পারেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন উত্তর ২৪ পরগনার বারাসত
বনমালীপুরের দন্ত চিকিৎসক ডা: সুমিত
কুমার সাহা। বনমালীপুর এলাকায় তার
নিজের চেম্বার থেকেই শুক্রবার সাংবাদিকদের
জানান, করোনার জন্য
বারবার সচেতন করছেন স্যানিটাইজ,
মাস্ক পরার কথা বলছেন সরকার ও বিভিন্ন চিকিৎসক মহল কিন্তু মারাত্মক সংক্রামিত
হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছেরোগীর ব্রাশ থেকে।
যাদের হাসপাতালে চিকিৎসা হচ্ছেন সেই সব রোগী সুস্থ হওয়ার পর, তাদের ব্যবহৃত সব জিনিস
হাসপাতাল কর্তৃপক্ষ বাতিল করে দিচ্ছে। কিন্তু যে সব রোগী বাড়িতে
থাকছে তাঁর ব্যবহৃত ব্রাশ
বাতিল করছে না। এর থেকে পরিবারের
অন্য কারোর সংক্রমণ ছড়াতে
পারে দ্রুত।এছাড়াও রোগী সুস্থ হয়ে
ওঠার পর নতুন করে
সংক্রমিত হতে পারে সে নিজেও।কারণ করোনা ভাইরাস বা কোভিড-১৯ মূলত মুখ ও
নাক থেকেই প্রবেশ করে এবং এই দুটি জায়গা থেকে
অপরকে ছড়ায়।তাই প্রতিদিন যে ব্রাশ দিয়ে আমারা দাঁত ব্রাশ করি সেইব্রাশটিকেও নির্দিষ্ট মেডিসিন দিয়ে জীবানু মুক্ত করার
প্রয়োজন। এছাড়া ওই ব্যবহৃত ব্রাশ বাতিল করা উচিৎ।

করোনা নিয়ে বিভিন্ন সচেতনতার মধ্যে এই
মারাত্মক বিষয়টিকে সকলেই অবহেলা করে চলেছি।এই বিষয়টি নিয়েও মানুষকে সচেতন করার প্রয়োজন
আছে বলে মনে করেন একজন দন্ত চিকিৎসক
হিসাবে।তাই সংবাদমাধ্যমের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে
নিয়ে করোনা আক্রান্ত হোম আইসোলেশনে থাকা
রোগীরদের সচেতন করতেই দন্ত চিকিৎসক সুমিত কুমার সাহার এই বার্তা দিলেন।

