পশ্চিম বর্ধমানে করোনা সংক্রমণ নিম্নমুখী

জয় লাহা, দুর্গাপুর, ১৪ জুন: সারা দেশের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও করোনা সংক্রমণ ক্রমশ নিম্ন মুখী। তবে সংক্রমণ কমলেও লকডাউনে থাকছে কড়া নজরদারি। একই সঙ্গে জোর কদমে চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ।

প্রসঙ্গত, সোমবার আবারও রাজ্যজুড়ে বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। বন্ধ রাখা হয়েছে বাস ও ট্রেন চলাচল। বাজার খোলার সময় কিছুটা বাড়ানো হয়েছে। পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী কুমার মাজি বলেন, “জেলা সংক্রমণ ক্রমশ নিম্নমুখী। জেলায় কোভিড-১৯ পজেটিভ রয়েছে ৬২৯ জন। যার মধ্যে ৫৬৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। জেলায় ডিসচার্জ হার ৯৮.৭ শতাংশ। পজিটিভিটির হার ১.৯ শতাংশ। মৃত্যুর হার ০.৫৯ শতাংশ।” এদিন টিকাকরন প্রসঙ্গে তিনি বলেন, “জেলায় প্রথম ডোজ প্রায় সাড়ে চার লক্ষ মানুষকে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ডোজ প্রায় আড়াই লক্ষ মানুষকে দেওয়া হয়েছে। এখনও নিয়ম মেনে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *