করোনা সংক্রমণের হার বৃদ্ধি উদ্বেগ জনক! পশ্চিমবঙ্গ সহ ১০ রাজ্যে পর্যবেক্ষক দল পাঠালো কেন্দ্র

আমাদের ভারত, ২৪ ফেব্রুয়ারি:দেশের বেশ কিছু রাজ্যসহ কেন্দ্রশাসিত অঞ্চলে আবারও করোনার সংক্রমণের হার বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে সকলের। কেন আবারো সংক্রমণ বাড়ছে তা জানার জন্য পশ্চিমবঙ্গ সহ ১০ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠালো কেন্দ্র। প্রতি দলে তিনজন করে সদস্য রয়েছেন। দলগুলি নেতৃত্বে থাকছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকরা। রাজ্যের সাথে যৌথভাবে এই দলগুলো কাজ করবে।

যে ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্র দল পাঠাচ্ছে তাতে রয়েছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র,কেরল, ছত্রিশগড়,মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু জম্মু-কাশ্মীর। সংক্রমণ আবার কেন বাড়ছে তা জানতে রাজ্য প্রশাসন গুলির সাথে যৌথভাবে কাজ করবে কেন্দ্রের এই দল। কিভাবে এই বাড়তে থাকা সংক্রমণকে আটকানো যায় এবং তা নিয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে রাজ্য ও কেন্দ্রের পাঠানো এই দল। কোন কোন জায়গায় সংক্রমণ বাড়ছে দৈনিক ভিত্তিতে খতিয়ে দেখার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছে কেন্দ্র। শুধু তাই নয় মহারাষ্ট্র, কেরল, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, প্রশাসনকে ইতিমধ্যে চিঠি লিখে সংক্রমণ বৃদ্ধির কারণ এবং কেন আরটিপিসিআর পরীক্ষা কম হচ্ছে তা জানতে চাওয়া হয়েছে।

যেখানে সংক্রমণ বাড়ছে সেখানে দ্রুত পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে যাদের উপসর্গ ধরা পড়ছে অথচ রাপিড অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, তাদের অবশ্যই আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে।কন্টাক্ট ট্রেসিং- এর উপরেও রাজ্যগুলিকে বিশেষ ভাবে জোর দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *