পুরুলিয়ায় করোনা যোদ্ধা চিকিৎসকের মৃত্যু, শ্রদ্ধা জেলাশাসক, পুলিশ সুপারের

সাথী দাস, পুরুলিয়া, ১২ মে: হেরে গেলেন পুরুলিয়া সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ প্রসেনজিৎ মুখার্জি। করোনায় আক্রান্ত হয়ে চার দিন যুদ্ধের পর মারা গেলেন এই চিকিৎসক। চিকিৎসাধীন ছিলেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের সদর হাসপাতালের আইসিসি ইউনিটে। আজ সকালে মৃত্যু হয় তাঁর। বিকেলে তাঁর দেহ দাহ করা হয়। তার আগে হাসপাতালে তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন জেলাশাসক রাহুল মজুমদার, জেলা পুলিশ সুপার এস সিলভামুরগন, স্বাস্থ্য দফতরের আধিকারিক ও সতীর্থরা। সেখানেই মৃত চিকিৎসকের স্ত্রীর হাতে ‘করোনা যোদ্ধা শহিদ’ শংসাপত্র তুলে দেন জেলাশাসক।

আন্তর্জাতিক নারী দিবসে চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলার চিকিৎসা জগতে। কোভিড আবহেও দায়িত্বের সঙ্গে কর্তব্য পালন করে গিয়েছেন এই চিকিৎসক। সদর হাসপাতালের পিপি ইউনিটে কর্মরত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পুরুলিয়াবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *