পুরুলিয়ায় করোনার প্রভাব! বিক্রি নেই মনসা প্রতিমার

সাথী দাস, পুরুলিয়া, ১৭ আগস্ট: কোভিড পরিস্থিতে পকেট ফাঁকা মনসা পুজোর দিনেও মূর্তির বিক্রি নেই। ফলে মাথায় হাত পুরুলিয়া জেলার মৃৎ শিল্পীদের। দেখা গিয়েছে শিল্পীরা কম সংখ্যক মূর্তি গড়েছেন।

এই বিষয়ে ঝালদার মৃৎ শিল্পী মদন সূত্রধর ও ঘাসিরাম সূত্রধর জানান, প্রতি বৎসর যে সংখ্যক মূর্তি বানান সেই মতো এবারেও মনসা মূর্তি তৈরি করেন। কিন্তু আজ মনসা পুজোর দিনেও আগের মতো তাঁদের মূর্তি বিক্রি হল না। ওই এলাকার সমস্ত মৃৎ শিল্পীর মূর্তি বিক্রি না হয়ে বাড়িতেই থেকে গেছে। মূর্তি তৈরির সাজ সামগ্রীর দাম বেড়েছে। শিল্পীরা ভেবেছিলেন উপযুক্ত দাম না পেলেও মূর্তি বিক্রি হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হল না। এর মূল কারণ হিসেবে ক্ষতিগ্রস্ত শিল্পীরা মনে করছেন ট্রেন বন্ধ ও কোভিডের জন্য মানুষের পকেট ফাঁকা। আর তার ফল স্বরূপ সমস্যায় পড়লেন তাঁরা।

অবশ্য পুরুলিয়া শহর সহ বিভিন্ন ব্লক এলাকায় ঘটা করে মনসা পুজো তেমন হচ্ছে না। জাঁকমকপূর্ণভাবে পুজোর আবহ নেই বলে জানান, সার্বজনীন পুজো উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *