গোপীবল্লভপুর থানার উদ্যোগে করোনা নিয়ে সচেতনতার প্রচার

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৫ এপ্রিল: সারা রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও আছড়ে পড়েছে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ। ইতিমধ্যে জেলায় দৈনিক সংক্রমণ অর্ধশততে পৌঁছেছে। তাই মহামারির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে আবার ময়দানে নেমে পড়ল গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসন। এদিন থানার পক্ষ থেকে গোপীবল্লভপুর বাজারে গাড়িতে মাইক বেঁধে সাধারণ মানুষকে করোনা বিধি মেনে চলার আবেদন করা হয়।

এদিন গোপীবল্লভপুর থানার এএসআই স্বদেশ প্রামাণিকের নেতৃত্বে পুলিশ কর্মীরা গোপীবল্লভপুর বাজারে দোকানে কেনাকাটা করতে আসা মানুষজন এবং ঠাকুরবাড়ির রবিবার হাটে আসা সবজি বিক্রেতা থেকে শুরু করে সমস্ত মানুষকে করোনা প্রতিরোধের জন্য মাস্ক ব্যবহার করতে বলেন। সঙ্গে পুলিশের পক্ষ থেকে এদিন বাজারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঝাড়গ্ৰাম জেলা পুলিশের করোনা সচেতনতায় তৈরি করা ফ্লেক্স টাঙ্গানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *