সাধারণ মানুষকে সচেতন করতে শীতলা পুজোর মন্ডপে করোনা নিয়ে চলছে সচেতনতার প্রচার

অমরজিৎ দে, ঝাড়গ্রাম ৫ মার্চ: রাজ্যে দিনের পর দিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যের মুখ সচিব সারা রাজ্যে আংশিক লকডাউনেরও ঘোষণা করেছেন। ঝাড়গ্রাম জেলাও তার ব্যতিক্রম নয়। ঝাড়গ্রাম জেলায়ও দিনের পর দিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রশাসনের পক্ষ থেকে জেলাজুড়ে সচেতনতার প্রচার চলছে জোরকদমে ভাইরাসের সংক্রমণ রুখতে।
শীতলা পুজোর মন্ডপে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সচেতনতার প্রচার চলছে। মঙ্গলবার ঠিক এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের আশকোলা গ্রামে। গ্রামের বাসিন্দাদের উদ্যোগেই আয়োজিত হয়েছে শীতলা পুজো। এই শীতলা পুজোকে ঘিরে মেতে ওঠেন এলাকার আট থেকে আশি সকলেই। এবছর করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনেই আয়োজিত হতো এই পুজো। পুজোকে ঘিরে ৩ দিন ধরে চলতো অনুষ্ঠানও। কিন্তু এবছর করোনা আবহে বন্ধ রয়েছে সমস্ত অনুষ্ঠান। এমনকি সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিমার সামনে লাগানো হয়েছে সচেতনতার প্ল্যাকার্ড। এবিষয়ে গ্রামের বাসিন্দা

বুবুল বাগ বলেন, “প্রতিবছর ধুমধাম করে হতো এই পুজো। কিন্তু এবছর করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে হচ্ছে এই পুজো। প্রতিমার সামনে প্ল্যাকার্ড লাগানো হয়েছে সাধারণ মানুষকে সচেতন করতেই। এছাড়া যেসব ব্রতীরা পুজো দিতে আসবেন তাদের সবাই যেন মাস্ক পরে আসেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন সেদিকে খেয়াল রাখা হবে। পুজো দিতে আসা সবাইকে স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *