পঞ্চায়েতের উদ্যোগে করোনা সচেতনতা যাত্রা ক্যানিংয়ে

জে মাহাতো, আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৪ অক্টোবর: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মাতলা ২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে করোনা সচেতনতা যাত্রা অনুষ্ঠিত হল বুধবার বিকেলে। এদিন বিকেলে মাতলা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এলাকার সাধারণ মানুষকে করোনা ভাইরাস ও তাঁর আক্রমণে শরীরে কি ধরণের লক্ষণ লক্ষ্য করা যায় সে সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয়।

মাতলা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাসের উদ্যোগে সমগ্র গ্রাম পঞ্চায়েত এলাকাজুড়ে এই সচতনতা প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে। গত কয়েকদিনে ক্যানিং এলাকায় করোনা সংক্রমণ বেড়েছে মারাত্মক হারে। বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। আর এরফলে এলাকার সাধারণ মানুষজন যথেষ্ট আতঙ্কিত। আর সেই কারণে এলাকার মানুষের আতঙ্ক কাটিয়ে করোনা সম্পর্কে সচেতন করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *