রাজ্যে করোনায় আক্রান্ত এবং মৃত্যু একনজরে

আমাদের ভারত, ৪ এপ্রিল: ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যের প্রায় দু’হাজার জন আক্রান্ত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে চারজনের, এদের মধ্যে দু’জন কলকাতার বাসিন্দা। তবে আশার কথা সুস্থতার হার অনেক বেশি।

রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৯৫৭ জন। ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের।

কলকাতায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬৩৪। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের।

এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৪৪ জন। করোনায় সুস্থতার হার – ৯৬.৫৫ শতাংশ। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছেন – ৫৯৩৬১৫ জন, করোনায় মৃত্যু হয়েছে – ১০৩৪৪ জনের। এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন – ৫৭৩১১৮জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *