এপ্রিলের মাসের তৃতীয় সপ্তাহে করোনার দ্বিতীয় ঢেউ শিখরে পৌছাতে পারে

আমাদের ভারত, ২৫ মার্চ: ফেব্রুয়ারির শেষ থেকেই ভারতে নতুন করে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে বেড়ে ৫০ হাজারের গণ্ডিও পেরিয়েছে। দ্রুত হারে সংক্রমণ বাড়ায় বিশেষজ্ঞরা বলছেন দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আরে দ্বিতীয় ঢেউয়ের শিখরে উঠতে পারে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে। নিদেন পক্ষে ১০০ দিন এই দ্বিতীয় ঢেউ থাকবে বলে জানানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে।

২৩ মার্চ পর্যন্ত সংক্রমনের গতি বিচার করে বোঝা যাচ্ছে দ্বিতীয় ঢেউ ভারতে প্রায় ২৫ লক্ষ মানুষ আক্রান্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বর্তমান পরিস্থিতি বিচার করে বোঝা যাচ্ছে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে এই দ্বিতীয় ঢেউ একেবারে শিখরে পৌঁছবে।

২৮ পাতার রিপোর্টে বলা হয়েছে স্থানীয়ভাবে লকডাউন করলে সংক্রমণ থামানো যাবেনা। তার বদলে শুধুমাত্র ব্যাপক হারে টিকাকরণেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব।সংক্রমণ মোকাবিলায় ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাতে অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ হয়েছে। আগামী মাস থেকে অর্থনীতির ওপরে এই সংক্রমনের প্রভাব বোঝা যাবে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

দেশে দৈনিক টিকাকরণ এর গতি বেড়েছে। এই মুহূর্তে ভারতে প্রতিদিন ৩০ লাখের বেশি টিকাকরণ হচ্ছে। পয়লা এপ্রিল থেকে ৪৫ -৬০ বছর বয়সী সবাইকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। রিপোর্টে টিকাকরণের সংখ্যা দৈনিক ৪০-৪৫ লক্ষ করার পরামর্শ দেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *