পশ্চিম মেদিনীপুরে শুরু হল সমবায় সপ্তাহ উদযাপন  

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ নভেম্বর: আজ রবিবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় সমবায় সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। বিদ্যাসাগর ব্যাঙ্কে সমবায়ের সাতরঙা পতাকা উত্তোলন করে সমবায় সপ্তাহের সূচনা করেন ব্যাঙ্কের সম্পাদক প্রদীপ পাত্র। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার ঘোষ ও অন্যান্য ডিরেক্টররা। এদিন কোভিড অতিমারী রোধে সমবায়ের ভূমিকা ও স্বাস্থ্য সমবায়গুলির সশক্তিকরণ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়।

প্রদীপবাবু বলেন, আগামী এক সপ্তাহ ধরে তারা ব্যাঙ্ক এলাকার পরিধি জুড়ে বিভিন্ন আলোচনাসভা ও অনুষ্ঠান করবেন। শেষদিন অর্থ্যাৎ আগামী শনিবার শহরের জেলা পরিষদ হলে সমাপ্তি অনুষ্ঠানে আসবেন সমবায় মন্ত্রী অরূপ রায় ও জেলার অন্যান্য মন্ত্রীরা। ওইদিন সমবায়ের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটালাইজেশন ও সোশ্যাল মিডিয়া বিষয়ক এক আলোচনাচক্র অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *