আমাদের ভারত, ৬ জুলাই:
ফের মধ্যবিত্তের নাভিশ্বাস তুলে দাম বাড়লো রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে। ৬ জুলাই থেকেই নতুন দাম কার্যকর হবে।
এর আগে মে মাসে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। সেই সময় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছিল ১০২৯টাকা। এবার আরও ৫০ টাকা বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম।
এই নিয়ে দু মাসে তিনবার বাড়ল রান্নার গ্যাসের দাম। অন্যদিকে গত দু’মাসে ১০৩ টাকা বেড়েছে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। নতুন দামে দিল্লিতে এখন রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে ১০৫৩ টাকা দরে সেখানে কলকাতায় সিলিন্ডারের দাম পড়বে ১০৭৯ টাকায়।
রান্নার গ্যাসের দাম বাড়লেও বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। গত কয়েকমাস ধরেই লাগাতার মূল্য বৃদ্ধির সমস্যা চলছে। এর মধ্যে আবারও রান্না গ্যাসের দাম বাড়ায় স্বভাবিক ভাবেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।

