ভদ্রেশ্বরে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত এক শিশু সহ ৩

আমাদের ভারত, হুগলী, ২২ অক্টোবর: রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত ৩। ঘটনাটি ঘটে হুগলীর ভদ্রেশ্বরে।

এদিন ভদ্রেশ্বরের তেলিনিপাড়ার পাইকপাড়ায় ফিরোজ খান তার নিজের বাড়িতে গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরার কাজ করত। আজ সকালে এই গ্যাস ভরতে গিয়ে বিকট শব্দ করে বিস্ফোরণ করে সিলিন্ডার। এই ঘটনায় বাড়ির আসবাব পত্রের ক্ষতি হয়। আহতদের মধ্যে এক শিশু সহ তিনজনের অবস্থা গুরুতর। তাদের চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকল আসার আগেই প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রকাশ গোস্বামী ও তার সহযোগিরা এবং এলাকার সকলে আগুন নেভানোর কাজে হাত লাগায়। বাড়ির মালিকও আহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভদ্রেশ্বরের দমকল বিভাগের একটি ইঞ্জিন, তেলিনিপাড়া টিওপির জোনাল সঞ্জয় সরকার ও অন্যান্য পুলিশ কর্মীরা। এলাকায় প্রচুর লোকজন ছুটে আসে। কি করে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *