তৃণমূলের উদ্যোগে নরনারায়ণ সেবা

আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ মে: সোমবার মেদিনীপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর লিপিকা পাণ্ডব এবং মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডবের উদ্যোগে বকশি বাজারের মুকুন্দ সাগরপাড়ে বারোশো মানুষের নরনারায়ণ সেবা করা হয়েছে। উপস্থিত ছিলেন মেদিনীপুর জজ কোর্টের জিপি সুকুমার পড়িয়া, শহর তথা মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সুজয় হাজরা, মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, গোপাল সাহা। শহরের মা তারা চারিট্যাবল ট্রাস্টের পক্ষ থেকে ইদ উপলক্ষে সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *