বাকি চারদফা ভোটে তীব্র অশান্তির আশঙ্কা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৬ এপ্রিল: বাকি চার দফা ভোটে তীব্র অশান্তির আশঙ্কা প্রকাশ করলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। আর এই অশান্তির অন্যতম কারন হল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিভিন্ন জনসভায় প্ররোচনামূলক বক্তব্য। শুক্রবার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের সমর্থনে এক র‍্যালিতে অংশগ্রহন করে সাংবাদিকদের এমনটাই জানালেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক।

এদিন কালিয়াগঞ্জ শহরের ধনকৈল মোড় থেকে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক ও প্রার্থী সৌমেন রায়কে নিয়ে বর্নাঢ্য এক র‍্যালি করেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। ধনকৈল মোড় থেকে র‍্যালি কালিয়াগঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে গণেশ টকিজের সামনে এসে শেষ হয়।
র‍্যালি শেষে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক বলেন, চার দফায় ভোট হয়ে গিয়েছে তাতে আমরা নিশ্চিত হয়ে গিয়েছি এবার বাংলায় বিজেপি সরকার গড়বে। তৃণমূল কটা আসন পাবে তা নিয়েই তৃণমূল কংগ্রেস দুশ্চিন্তায় রয়েছে।

নিশীথ প্রামানিক মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, যেভাবে বাংলাদেশী অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের প্রশিক্ষন দিয়ে নির্বাচনে গন্ডগোল করার প্রয়াস নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাতে তাদের আশঙ্কা আগামী চার দফা ভোটে তৃণমূল কংগ্রেস তীব্র অশান্তি করবে। তার প্রমান হিসেবে নিশীথ প্রামানিক অভিযোগ করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এখনও বিভিন্ন জনসভা প্ররোচনামূলক বক্তব্য পেশ করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *