কোভিড পরিস্থিতিতে পিছোতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান

রাজেন রায়, কলকাতা, ৩১ অক্টোবর: প্রতি বছর ২৪ ডিসেম্বর যাদবপুরের মুক্তাঙ্গণে সমাবর্তনের আয়োজন করা হয়। প্রস্তুতি শুরু হয়ে যায় প্রায় ২-৩ মাস আগে থেকেই। কিন্তু অতিমারীর জন্য প্রবল অনিশ্চয়তায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। এবার স্নাতক , স্নাতকোত্তর ও পিএইচডি স্তরে প্রায় ৪,০০০ জনের সম্মানিত হওয়ার কথা রয়েছে। কিন্তু করােনার জন্য কর্তৃপক্ষ কোনও ঝুঁকি নিতে রাজি নন। তাই পিছোতে পারে এই অনুষ্ঠান, এমনটাই সূত্রের খবর।

রাজ্যের কোভিড পরিস্থিতে আনিশ্চয়তার মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। আদৌ এ বছর সমাবর্তন স্থগিত হবে, নাকি ভার্চুয়াল হবে, তা নিয়ে রীতিমত হিমশিম খাচ্ছে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, এ বছর সমাবর্তন বাবদ স্নাতকদের কাছ থেকে ৫০০ টাকা ধার্য্য না করার সিদ্ধান্ত হয়েছে। বিশেষ পােষাক, ল্যামিনেটেড শংসাপত্র প্রভৃতির জন্য সমাবর্তনে ডিগ্রিপ্রাপকদের কাছ থেকে ৫০০ টাকা ধার্য করা হয়।

এ প্রসঙ্গে উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, এ বছর সমাবর্তনের জন্য কোনও টাকা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে প্রশ্ন উঠে গেছে, তবে এ বছর তাহলে কীভাবে প্রাপকদের শংসাপত্র দেওয়া হবে? এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের এক আধিকারিক বলেন, ‘আবহাওয়া এবং অন্য কারণে আগামী দিনে করােনার প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই স্বাস্থ্যবিশেষজ্ঞদের সুপারিশ মেনে পরিস্থিতি বুঝে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *