ঠিকাদারের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য বাগনানের নহলা গ্রামে

আমাদের ভারত, হাওড়া, ৬ সেপ্টেম্বর: এক ঠিকাদারের রহস্য মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাগনানের নহলা গ্রামে। মৃতের নাম তাপস মান্না (৩৫)। তার পরিবারের অভিযোগ, তাপসকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যে বাগনান থানার পুলিশ মৃত ঠিকাদারের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

মৃতের পরিবার সূত্রে খবর, শনিবার দুপুরে তাপস মান্না বাড়ি থেকে বাইক নিয়ে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে তাপসকে ফোন করা হলে সে জানায়, সে দুই বন্ধুর সঙ্গে আছে কিছুক্ষণ পরেই বাড়ি ফিরবে। এদিকে রাত গভীর হলেও তাপস বাড়ি না ফেরায় তার ফোনে যোগাযোগ করলে তার ফোন সুইচ অফ দেখায়। এরপর রবিবার সকালে পরিবারের পক্ষ থেকে বাগনান থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

এদিকে দুপুরে তাপসের এক বন্ধু সত্যজিৎ গুছাইত ফোনে জানায়, তাপস দুর্ঘটনার কবলে পড়েছে তাকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই ফোন পাওয়ার পর পরিবারের লোকেরা হাওড়া হাসপাতালে গেলে তাপসকে মৃত অবস্থায় দেখতে পায়।

মৃত যুবকের পরিবার সূত্রে খবর, রবিবার পুলিশ তাদের জানায় ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়ার শাপাড়ার কাছ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *