আমাদের ভারত, ১৪ সেপ্টেম্বর: তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির একটি মন্তব্যে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় প্রতিক্রিয়া দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে।
তথাগতবাবু বুধবার প্রথমে টুইটারে, পরে ফেসবুকে প্রতিক্রিয়া দিয়ে লিখেছেন, “বিজেপি ক্ষমতায় থাকলে কি করত তাই ভেবে অভিষেক ব্যানার্জি নাকি আতঙ্কগ্রস্ত। কি করত না তাই বলি। কয়লা চুরি, চাকরি চুরি, পাথর চুরি, বালি চুরি, গরু পাচার, মানুষ পাচার, বর্ধমান-স্টাইলে বিস্ফোরণ, বীরভূম-স্টাইলে পুলিশকে বোম মারা, মাদ্রাসায় দেশদ্রোহী শিক্ষাদান ও প্রচার – এই সব করত না।“
ফেসবুকে এটি পোস্ট করার এক ঘন্টা বাদে বুধবার বেলা সাড়ে ১১টায় লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৯৯২, ১২৪ ও ২১।
রাহুল গোস্বামী লিখেছেন, “আসলে অভিষেক জানতে চেয়েছে একটা ধারণা পাবার জন্য যে আর কি কি চুরি করা যায়।“ কৌশিক ঘোষ লিখেছেন, “যেটা করতো তা হলো সব চোরেদের আইন সম্মতভাবেই জেলে ঢুকাতো।” রাহুল দাস লিখেছেন, “মমতাপন্থী জয় বাংলা ভাষায় উর্দু আমদানি করেছে মমতা, বিজেপি এলে হিন্দী ভাষীদের উপদ্রব বাড়বে। মমতার সময় মুসলিমদের বাড় বাড়ন্ত হয়েছে।”
অপূর্ব দাস লিখেছেন, “ওরে নির্লজ্জ চটি চাটা বিজেপি শাসিত রাজ্য অনেক কয়কটা আছে। কোথাও পশ্চিম বাংলার কয়লা, বালু, গরু, চাকরি চোর, খুনি, ডাকাত, ধর্ষণকারী ইত্যাদি নেই। জঙ্গি প্রবেশ, অবৈধ অনুপ্রবেশকারীর বাড় বাড়ন্ত নেই। জঙ্গি তৈরির কারখানা অবৈধ মাদ্রাসা নেই। আর পশ্চিম বাংলার মতো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয় না। গণতন্ত্র ধ্বংস করা, সংবিধান বিরোধীতা করে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ একনায়কতন্ত্র স্বৈরাচারী শাসন চলে না ওই রাজ্য গুলোতে বাংলার মতো। কোটি কোটি টাকা ঋণের বোঝায় ডুবিয়ে রাখেনি ওই রাজ্য সরকারগুলো। পেট্রোপণ্যের দাম কম আছে। নেশাজাতীয় জিনিসের রমরমা নেই ওই রাজ্যগুলোতে বাংলার মতো। গেল ১১ বছর ধরে অগুনতি সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়নি ওই রাজ্যগুলো বাংলার মতো। পশ্চিম বাংলার মতো গুন্ডা দ্বারা ছাপ্পা ভোট করিয়ে এবং গণনা কারচুপি করে ক্ষমতা দখল করে না ওই রাজ্যগুলো। তার জন্যই বিরোধীরাও সিট পায় ভিন রাজ্যে ছোটো একটা নির্বাচনেও। তোদের মতো গুন্ডা দ্বারা ছাপ্পা ভোট করিয়ে পঞ্চায়েত, পৌরসভা, সমবায় দখল করে না। আর শোন, গেল ১১ বছরে পশ্চিম বাংলা লকে তোদের চোরের দল তোলামূল কংগ্রেস ধ্বংসের পথে নিয়ে গেছে।“
তথাগতবাবুর বিরোধিতাও আছে। সমিত সেনগুপ্ত লিখেছেন, “যেগুলো করতো সেগুলো হলো ব্যপম কেলেঙ্কারি, ঢপের সার্জিকাল স্ট্রাইক, পুলওয়ামা কান্ড, গুজরাটকে মুক্ত মাদক পাচারের স্বর্গাদ্বার, সম্ভব হলে সারা দেশ টাকে আদানি, আম্বানিকে বেচে দিয়ে তাদের পদলেহন, দেশটাকে ক্ষুধার্থের তালিকায় সবার উপরে নিয়ে যাওয়া …….অলরেডি অনেকটা এগিয়ে গিয়েছে সেই পথে। চালিয়ে যান আপনার গড ফাদারের সাথে।” দেবকুমার মুখার্জি লিখেছেন, “মমতাপন্থী জয় সেটা মন্দ নয়। চুরিটা কয়েকজনে না করে অনেক বেশী লোকের মধ্য ছড়িয়ে যেত। কত কর্মসংস্থান বাড়ত।“

