কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লেখা চিঠি নিয়ে বিতর্ক

আমাদের ভারত, ২১ জানুয়ারি: শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে নালিশ জানিয়ে প্রধান বিচারপতি এন ভি রমনার কাছে গণসাক্ষর সম্বলিত চিঠি গিয়েছে। এই চিঠি নিয়েও প্রশ্ন উঠল। শুরু হয়েছে আর এক বিতর্ক।

সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বিতর্ক তৈরি করেছেন কল্যাণবাবু। দলের একাংশের তুমুল সমালোচনা ও আক্রমণের মুখে পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে লেখা চিঠিতে সই করেছেন কলকাতা হাই কোর্টের আইনজীবী শুভেন্দু সেনগুপ্ত।

শুক্রবার হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে, নিজেকে তৃণমূল লিগাল সেলের সদস্য হিসেবে দাবি করে
পাল্টা প্রধান বিচারপতিকে চিঠি পাঠিয়েছেন শুভেন্দুবাবু। তিনি দাবি করেছেন, কল্যাণের বিরুদ্ধে গণসাক্ষর করার ক্ষেত্রে, অভিযোগের ধরন সম্পর্কে কিছু না জানিয়ে, দলের নাম করে তাঁর সাক্ষর নেওয়া হয়েছিল। তিনি সব অভিযোগের সঙ্গে পুরোপুরি একমত নন।

শুভেন্দুবাবুর দাবি, সাক্ষর করার পরে যখন তিনি গোটা চিঠিটি পড়ে দেখেন, তখন বুঝতে পারেন, চিঠির সম্পূর্ণ বিষয়বস্তুর সঙ্গে তিনি সহমত পোষণ করেন না। এই মর্মে তিনি প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়েছেন, যাতে গণসাক্ষরিত চিঠিতে তাঁর সইকে ধর্তব্যের আনা না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *