হিজাব প্রসঙ্গে বিজেপির ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য মদন মিত্রর

নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ ফেব্রুয়ারি: হিজাব বিতর্কে যখন সারা দেশ উত্তাল তখন এই হিজাব প্রসঙ্গে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো কামারহাটিতে। বৃহস্পতিবার দুপুরে কামাহাটির রথতলা মোড়ে এলাকার বিধায়ক মদন মিত্রের নেতৃত্বে ওই পুরসভার সমস্ত তৃণমূল প্রার্থী সহ সমস্ত মুসলিম সম্প্রদায়ের মহিলাদের উপস্থাপিততে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে এসেই হিজাব প্রসঙ্গে বিজেপির ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মদন মিত্র।

এদিনের অনুষ্ঠানে মদন মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপ্রধান গোপাল সাহা, বিশ্বজিৎ সাহা সহ অন্যান্যরা। মদন মিত্র এলাকার সমস্ত মুসলিম সম্প্রদায়ের মহিলাদের মুখে কালো কাপড় বেঁধে রথতলা মোড় থেকে ১১ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হয়। এদিনের প্রতিবাদ মিছিল শেষে জাতীয় পতাকা তুলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে
হিজাব প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বিধায়ক মদন মিত্র বলেন, “বিজেপি বেটি পড়াও বেটি বাঁচাও থেকে এখন বেটি পড়াও কাপড় খোলাও স্লোগান দিচ্ছে। ওরা কোনও সংস্কৃতি, ধর্মে বিশ্বাস করে না।এদের দিলীপ ঘোষ মেয়েদের বারমুড়া পরে আসতে বলে। তাই আমরা এর বিরোধিতা করবো।

এ ধরনের উউচ্ছৃঙ্খল কার্যকলাপ বাংলায় বরদাস্ত করা যাবে না। এরাজ্যে যে যার ধর্ম অনুযায়ী পোশাক পড়ে স্কুলে যাবে। এতে কেউ বাধা দিলে বাংলায় আগুন জ্বলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *