দেশের মানচিত্রকে তৃণমূলের মুখপত্রে জাগো বাংলায় বিকৃত করে ছাপার অভিযোগ, আইনি নোটিস বিজেপি নেতার

আমাদের ভারত, ২৯ জানুয়ারি: শনিবার ২৯ জানুয়ারি
তৃণমূলের মুখপাত্র জাগো বাংলার সম্পাদকীয়তে দেশের অসম্পূর্ণ মানচিত্র ছাপার অভিযোগ তুলেছে বিজেপি। এর জন্য বিজেপির তরফ একটি আইনি নোটিস পাঠানো হয়েছে। বিজেপি নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি এই নোটিশ পাঠিয়েছেন।

শনিবার অর্থনীতিবীদ অভিরূপ সরকারের একটি লেখা প্রকাশ হয়েছে জাগো বাংলার সম্পাদকীয়র পাতায়‌। সেখানে ভারতের যে মানচিত্র ব্যবহার করা হয়েছে তার অসম্পূর্ণ বলে দাবি বিজেপির। কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর সেই মানচিত্রে পুরোপুরি নেই বলে অভিযোগ উঠেছে। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি যে আইনি নোটিশ দিয়েছেন সেখানে উল্লেখ করা হয়েছে ভারতীয় মানচিত্রকে তৃণমূলের মুখপাত্র যেভাবে বিকৃত করা হয়েছে তা আন্তর্জাতিক স্তরে ভারতের জন্য ক্ষতিকর। তাই জাগো বাংলা কর্তৃপক্ষকে এই নিয়ে ব্যাখ্যা দিতে হবে দেশের মানুষের কাছে।

নোটিসে লেখা হয়েছে,” আপনারা ইচ্ছাকৃত জম্মু-কাশ্মীরকে বাদ দিয়ে মানচিত্র প্রকাশ করেছেন নিজেদের রাজনৈতিক বসদের খুশি করতে এই ঘটনা ঘটিয়েছে। একইসঙ্গে বলা হয়েছে এ ধরনের জিনিস প্রকাশ করে ভারতে সৌভ্রাতৃত্ব, জাতীয় সংহতিকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, পণ্ডিত নেহেরুর যদি সে সময় পরিস্থিতি পুরোটা নিজে নিয়ন্ত্রণ করতেন তাহলে এই পরিস্থিতি হত না। সর্দার প্যাটেল নেহেরুর প্রবল বিরোধিতা করে এবং ভারতবর্ষের সমস্ত জাতীয়তাবাদীদের আবেগকে সঙ্গে নিয়ে ওই ভূখণ্ডটি ভারতের মধ্যে রেখে দিয়েছিলেন। নেহেরু সবথেকে বড় অবদান ভারতবাসীর জন্য কাশ্মীর সমস্যা। তিনি সম্পূর্ণ ভাবে দায়ী তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের থেকে আলাদা নয়।তৃণমূল কংগ্রেস আসলে কংগ্রেসের ঐতিহ্য বহন করছে। কংগ্রেসের গর্ভ থেকেই ওদের জন্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *