আমাদের ভারত, ১৪ ফেব্রুয়ারি:কৃষক আন্দোলন নিয়ে অসংবেদনশীল মন্তব্য করে বসলেন বিজেপির এক মন্ত্রী। সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারী কৃষকদের এইভাবে মৃত্যু কামনা করে পদ্ম শিবিরের এক রকম চাপ বারিয়ে ফেললেন তিনি। হরিয়ানার কৃষিমন্ত্রী জিপি দালাল মন্তব্য করেন এখন না মরলেও বাড়িতেও ওদের মরতে হতো। সাংবাদিক সম্মেলনের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিজেপির এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। আন্দোলন চলাকালীন কৃষকদের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে, তিনি বলে বসেছেন, “বাড়িতে থাকলেও মরতে হতো ওদের। দু লক্ষ লোকের মধ্যে ছয় মাসের দুশো জনের মৃত্যু এমন কিছুই অস্বাভাবিক ঘটনা নয়। কেউতো আর দুর্ঘটনায় মারা যায়নি, স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করেছে। এছাড়া ভারতীয়দের আয়ু এমনিতেই কম। ক’দিন পরেই মারা যেতেন। বছরে কতজন মারা যায় তার খেয়াল রাখেন? তবে আমার মারা যাওয়া প্রতিটি মানুষের ওপর সময় বদনা রয়েছে।”
বিজেপির এই কৃষিমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। যদিও এই মন্তব্য করার জন্য তিনি পরে ক্ষমাও চেয়েছেন। নেটিজেনদের একাংশ কৃষকআন্দোলন নিয়ে এই সংবেদনশীল মন্তব্যকে দেশের জন্য দুঃখজনক বলে মত প্রকাশ করেছেন।

