জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: খড়্গপুরে ঠিকাদার খুনের ঘটনায় অভিযুক্তকে পুলিশ অসম থেকে গ্রেপ্তার করেছে। আজ তাকে মেদিনীপুর জেলা আদালত তোলা হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার ৬ নম্বর জাতীয় সড়কের বুড়ামালা এলাকায় এ মাসের ৮ ফেব্রুয়ারি শালবনি ট্যাকশালের অরবিন্দ সিংহ রায় নামে এক ঠিকাদার খুন হয়েছিল। একটি প্রাইভেট গাড়ি থেকে ওই ঠিকাদারের ছিন্নভিন্ন রক্তাক্ত দেহ উদ্ধার করেছিল খড়গপুর লোকাল থানার পুলিশ। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অসম থেকে রাজকুমার যাদব নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে মেদিনীপুর আদালতে তোলা হয়।

