আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জুন:প্রশাসনের সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর পঞ্চায়েত এলাকার আনন্দগড়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শ্মশান তৈরীর কাজ। অভিযোগ, এতদিন জাল কাগজপত্র দেখিয়ে শ্মশানের জায়গা জবর দখল করে রেখেছিলেন সিপিএমের কর্মী নিতাই দণ্ডপাট। পরে তিনি দলবল সহ বিজেপিতে যোগ দেন। তার বিরুদ্ধে তৃণমূলের ওপর হামলা চালানোরও অভিযোগ উঠেছিল।

আনন্দগড় মৌজার ১ নং খতিয়ানে এই শ্মশানের উল্লেখ রয়েছে। তৃণমূল কংগ্রেসের হস্তক্ষেপে এবং প্রশাসনের সহযোগিতায় নয় বছর পরে অবশেষে শ্মশানের কাজ শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানাগেছে।

