ডেবরা ব্লকে নতুন সেতু তৈরির কাজ শুরু

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ নভেম্বর: রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে ট্যাবাগেড়িয়া ও মকিরামপুর সেতু তৈরীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এদিন ডেবরার বিধায়ক তথা রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী ডঃ হুমায়ুন কবির সেতু তৈরির কাজের উদ্বোধন করেন। বহু বছর ধরে ডেবরা ব্লকে ভরতপুর এবং ভবানীপুর এই দুটি অঞ্চল বিচ্ছিন্ন দ্বীপের মত ছিল। কংসাবতী নদীর দুটি শাখা মধ্যবর্তী অংশে অবস্থিত হওয়ার কারণে দুটি অঞ্চলের মধ্যে কোনওরকম যোগাযোগ ছিল না। এদিন সেতু তৈরির কাজ শুরু হওয়ায় মন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান, একটি সেতুর অভাবে এলাকাবাসীদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। যত দ্রুত এই কাজ সম্পন্ন হবে এলাকাবাসীদের জন্য ততই মঙ্গল।

এদিন বিধায়ক জানান, এই কাজ এই শুরু হল, আগামীকাল এই জায়গার সার্ভে করা হবে, কতদিন লাগবে ব্রিজ তৈরি হতে তা বলতে পারব না, তবে আশা করছি খুব শীঘ্রই এই এলাকার মানুষ যাতায়াতের ক্ষেত্রে পাকা সেতুটি ব্যবহার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *