ধর্ষণের অভিযোগে খড়্গপুরে গ্রেপ্তার কনস্টেবল 

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: গৃহবধূকে ধর্ষণের অভিযোগ শুক্রবার রাতে এক পুলিশ কর্মীকে গ্রেপ্তার করেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। গ্রামীণ থানা এলাকার পলশা গ্রামের গৃহবধূ ২৫ মার্চ থানায় লিখিত অভিযোগ করেন যে, ওই গ্রামের বাসিন্দা তথা আনন্দপুর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল সঞ্জয় পয়রা তাকে সাহায্য করার নাম করে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।


 
জানা গেছে, অভিযুক্ত ওই পুলিশ কর্মীর ছেলে ওই গৃহবধূর কাছে টিউশন পড়তে যাওয়ার সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ২৪ মার্চ একটি পারিবারিক সমস্যায় ওই গৃহবধূ পুলিশ কর্মী সঞ্জয়ের সাহায্য চাইলে তা সমাধানের আশ্বাস দিয়ে তাকে বাইরে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ। যদিও পুলিশ কর্মী সঞ্জয় ও তার পরিবারের লোকজন অভিযোগ অস্বীকার করে গৃহবধূর বিরুদ্ধে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ এনেছেন।
 
ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সঞ্জয়কে ক্লোজ করে বিচার বিভাগীয় তদন্ত শুরু করে। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করার পর আজ শনিবার তাকে মেদিনীপুর জেলা আদালতে তোলা 
হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *