পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর: সাধারণ মানুষের সমস্যার কথা শোনা ও সেগুলিকে সমাধান করার জন্য পাড়ায় সংযোগ ও সমাধান কর্মসূচির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। তারই অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের অন্তর্গত মকরামপুরে সংযোগ সমাধান শিবিরের আয়োজন করল নারায়নগড় থানার পুলিশ।
এদিনের শিবিরে মকরামপুর এলাকার প্রায় ৮ টি পরিবার তাদের সমস্যার কথা জানান নারায়নগড় থানার পুলিশ আধিকারিকদের কাছে।পুলিশ সূত্রে জানাগিয়েছে, এদিন যে সকল পরিবার গুলি তাদের সমস্যার কথা জানিয়েছেন তাদের সমস্যা খুব দ্রুতই সমাধান করে দেওয়া হবে।

